বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে করতোয়া এক্সপ্রেসের চালকের বিচক্ষণতায় বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক  | প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা হল্ট স্টেশন এলাকায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে একটি বড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ালেন করতোয়া এক্সপ্রেসের যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শালমারা রেলস্টেশন সংলগ্ন অরক্ষিত রেলক্রসিংয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপারের সময় সান্তাহার থেকে বুড়িমারিগামী করতোয়া এক্সপ্রেস (৭১৩) ট্রেনটি কাছে চলে আসে।

বিপদের আশঙ্কা টের পেয়ে ট্রেনের চালক দ্রুত গতি কমান।

যদিও গতি কমানো সত্ত্বেও ট্রেনটি ট্রলিকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রলিটির ইঞ্জিন অংশ আলাদা হয়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা এবং জিআরপি পুলিশের সহায়তায় ট্রলিটি রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়, এরপর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে চলতে থাকে।

শালমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌফিজুর রহমান তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, দুর্ঘটনায় কেউ আহত হয়নি এবং রেল চলাচলে তেমন বিঘ্ন ঘটেনি।
চালকের দ্রুত সিদ্ধান্ত এবং সতর্কতার কারণে এই দুর্ঘটনা বড় রূপ নিতে পারেনি, যা যাত্রীদের জন্য এক ধরণের উদ্ধারের মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে।