বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত, আতঙ্কে রাজধানী,

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক  রিপোর্ট | ২৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মগবাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্থলের সামনে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া বোমার বিস্ফোরণে প্রাণ হারান তিনি।
নিহত যুবকের নাম সিয়াম। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

যেভাবে ঘটে ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় নিচে অবস্থানরত সিয়াম গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। এ সুযোগে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য

খবর পেয়ে রমনা ও হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, ঘটনার পরপরই পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

জনমনে উৎকণ্ঠা

নির্বাচন ও রাজনৈতিক উত্তাপের মধ্যেই রাজধানীর ব্যস্ততম এলাকায় এমন বোমা হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। কী উদ্দেশ্যে এবং কারা এই হামলা চালিয়েছে—তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।