বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

আগেহাতিয়ার জাগলার চরে সংঘর্ষে পাঁচ জন নিহত,

Reporter Name

 

 সিলেটি চ্যানেল ডেস্ক নোয়াখালী, ২৩ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে সংঘর্ষ ও গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই চরের সক্রিয় থাকা বনদস্যুদের দুটি গোষ্ঠীর মধ্যে আজ সারাদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের অভিযান ও স্থানীয়দের সহায়তায় এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের পটভূমি

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর এলাকায় মেঘনা নদীতে নতুনভাবে জেগে ওঠা একটি চরের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি দলের মধ্যে কিছুদিন ধরে সংঘর্ষ হয়ে আসছিল।

আজ সকাল থেকেই সেখানে গোলাগুলি ও থেমে থেমে সংঘর্ষ চলছিল। নিহতরা সকালের দিকে সংঘর্ষে প্রাণ হারান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই চরের জমি সরকার থেকে কাউকে বরাদ্দ বা বন্দোবস্ত দেওয়া হয়নি। তবে সশস্ত্র কিছু গ্রুপ এক বছর ধরে নিজেদের মতো করে চরের বিভিন্ন জায়গায় জমি বিক্রির চেষ্টা করছিল। এ নিয়েই দু পক্ষের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষ হয়ে আসছিল।
বর্তমান পরিস্থিতি

আজকের সংঘর্ষের পর চরের পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করেছে।