বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

সিলেট নগরে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ |

কিছু ব্যবসা প্রতিষ্ঠান এক ঘণ্টা বেশি খোলা রাখার অনুমতি

সিলেট নগর এলাকায় দোকানপাট খোলার ও বন্ধের সময়সূচিতে পরিবর্তন এনেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সংশোধিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগরের বিভিন্ন শ্রেণির ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকেই কার্যকর হবে।

সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে চলতি মাসের ১ ডিসেম্বর প্রকাশিত গণবিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে।

এছাড়া মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে।

অন্যদিকে, অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বিশেষ বিবেচনায় পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন পেয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।