বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল

নির্বাচন নিয়ে মার্কিন বিশেষ দূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা,

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ |

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ—এ কথা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে প্রায় আধা ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা এ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

কী নিয়ে আলোচনা হয়েছে

এই টেলিফোন আলোচনায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশংসনীয়।

নির্বাচন নিয়ে উদ্বেগ ও প্রস্তুতি

আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের কিছু সমর্থক নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

প্রধান উপদেষ্টা আরও বলেন,

নির্বাচনের আগে আমাদের হাতে প্রায় ৫০ দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এটিকে আমরা একটি উদাহরণযোগ্য নির্বাচনে পরিণত করতে চাই।”

উপস্থিত কর্মকর্তারা

এ সময় আলোচনায় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।