বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

সীমান্ত অতিক্রম: বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ সদস্য আটক,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

স্থান: লালমনিরহাট, পাটগ্রাম উপজেলা

রোববার ভোরের দিকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে গরু পাচারকারীদের ধাওয়া করার সময় বিএসএফের কনস্টেবল বেদ প্রকাশ (পশ্চিমবঙ্গ, কোচবিহার-১৭৪ ব্যাটালিয়ন) সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেন।

বিজিবি ৫১ ব্যাটালিয়নের টহলদল ঘটনাস্থলেই তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উভয় দেশের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিয়ে যোগাযোগ করছে। পরবর্তী আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে তাকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর সীমান্তে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় এলাকায় বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে।