বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশ : রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৩:৩১

ঢাকার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রোববার এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনের দায়িত্ব পালন করেন সংস্থার সহকারী পরিচালক তানজিল হাসান।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো: ফারুক জলিল, উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো: ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো: আফতাব হোসেন খান, মো: আব্দুস সালাম, সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে (সিএনএস) একক উৎস ভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। পূর্বে বৈধভাবে অনুষ্ঠিত টেন্ডার বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার ব্যতীত এই চুক্তি সম্পাদন করা হয়।
চুক্তি অনুযায়ী, সিএনএস লিমিটেডকে মোট আদায়কৃত টোলের ১৭.৭৫ শতাংশ সার্ভিস চার্জ দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি ৪৮৯ কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। তবে, ২০১০-২০১৫ মেয়াদে একই সেতুর টোল আদায়ের দায়িত্ব যৌথভাবে এমবিইএল-এটিটি কোম্পানিকে দেওয়ার সময় খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকার সামান্য বেশি।
দুদক ১২ অক্টোবর এই মামলাটি দায়ের করে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে যাওয়া সীমিত করা প্রয়োজন।