বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

তারেক রহমানের আসা ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু,

সিলেটি ডেস্ক

 

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, সংবাদ মাধ্যম: সিলেটি চ্যানেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন, সেই ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিমানের এক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সরানো ব্যক্তি হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।
সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা বিবেচনায় তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় এসেছে।
তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমান লন্ডন থেকে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আসবেন। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যরা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা থাকবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।
বিমান সূত্র জানায়, ফ্লাইটের নিরাপত্তা এবং ভিআইপি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।