মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

আজ বছরের দীর্ঘতম রাত; কীভাবে কাটাতে পারেন সময়?

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক আজ রবিবার, ২১ ডিসেম্বর

উত্তর গোলার্ধের দেশগুলোতে বছরের সবচেয়ে দীর্ঘ রাত। আজ রাতের পর আগামীকাল হবে চলতি বছরের সবচেয়ে ছোট দিন। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় উইন্টার সলস্টিস বা সূর্যের দক্ষিণায়ন।
এই দিনে সূর্য অবস্থান করে মকরক্রান্তি রেখার ওপর। পৃথিবীর অক্ষ কিছুটা হেলে থাকার কারণে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলক দূরে অবস্থান করে। ফলে সূর্যের আলো কম সময় ধরে পড়ে এবং দিন ছোট হয়ে রাত দীর্ঘ হয়। বিপরীতে, দক্ষিণ গোলার্ধে এ সময় দিন হয় সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট।
ডিসেম্বর থেকেই পৃথিবীর দক্ষিণ অংশ সূর্যের দিকে বেশি হেলে যেতে থাকে। এর ফলেই উত্তর গোলার্ধে শীতকাল জেঁকে বসে, আলো কমে যায় এবং রাত ধীরে ধীরে দীর্ঘ হয়। ২১ ডিসেম্বর এই প্রক্রিয়ার চূড়ান্ত রূপ দেখা যায়।
দীর্ঘতম রাত কীভাবে উপভোগ করবেন?
এই বাড়তি সময়টা চাইলে কাজে লাগানো যায় নানা ভাবে—
অনেকদিন ধরে পড়ে রাখা বইটি আজ শেষ করে ফেলতে পারেন
প্রিয় কোনো সিনেমা বা সিরিজ দেখতে পারেন নিরিবিলিতে
পরিবার বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন
আর যদি ঘুমপ্রিয় হন, তবে আজ একটু বেশি বিশ্রাম নেওয়ার সুযোগও আছে
চাঁদের আলোয় মোড়া এই দীর্ঘ রাত বছরের একটি বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক স্মারক। ব্যস্ততার মাঝেও চাইলে এটিকে একটু আলাদা করে উপভোগ করা যেতে পারে।