বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

ফেরি থেকে ধলেশ্বরী নদীতে ট্রাকসহ পাঁচ যান পড়ে নিখোঁজ ১

ঢাকা প্রতিনিধি

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপডেট ২১, ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাঝনদীতে এই দুর্ঘটনা ঘটে।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাঝনদীতে হঠাৎ ট্রাক চালু হয়ে দুর্ঘটনা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। ফেরিটি মাঝনদীতে পৌঁছালে সামনের দিকে অবস্থান করা একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায়।

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়। এতে ট্রাকসহ একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি একে একে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পাঁচটি যান পানিতে তলিয়ে যায়।
একজন নিখোঁজ, চালক সাঁতরে তীরে
পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ট্রাকটির চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ভ্যানগাড়ির চালক এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেরিতে ওঠার সময় ট্রাকটি গিয়ারে রাখা ছিল। হঠাৎ সেটি চালু হয়ে গেলে চালক স্টিয়ারিংয়ে বসে থাকলেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে।”
উদ্ধার তৎপরতা চলমান
নৌ পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবুরি দল নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে নদীতে তলিয়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের প্রক্রিয়াও শুরু হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ফেরি চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।