শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

Reporter Name

 

গোলাপগঞ্জ |প্রতিনিধি,  ১৮, ডিসেম্বর ২০২৫

১১: এ এম

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তের মাইল এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল একই সড়কে চলাচলরত আরেকটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সাব্বির আহমদ (২১) নিহত হন। অপর আহত আব্দুল আহাদকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতরা হলেন—গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২) এবং রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

দুর্ঘটনায় আহতরা হলেন—গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)। আহত দু’জন বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।