বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

খুলনায় সাংবাদিককে গু’লি করে হ’ত্যা, আহত ১

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | সময়: ০১:৩৮

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম এমদাদুল হক মিলন (৪৫)। এ ঘটনায় দেবা (৪৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এমদাদুল হক মিলন একটি অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন এবং আড়ংঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় এমদাদুল হক মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় চায়ের দোকানে উপস্থিত দেবা নামের আরেকজনও গুলিতে আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাকে হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এমদাদুল হক মিলন খুলনার একটি অনলাইন নিউজ পোর্টাল ‘বর্তমান সময়’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।