মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

সিলেটি চ্যানেল ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | সময়: ০২:২৭ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে তিনি এই মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে। মাঠপর্যায়ে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশে দেওয়া বার্তায় শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমি সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর নিশ্চিত হয়। এই সংবাদ রাজধানীতে পৌঁছানোর পর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচার শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।