বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিভি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সংঘর্ষে আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি সাহাল আহমেদ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি | ১৮ ডিসেম্বর ২০২৫

৪:২৬ পি এম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠান চলাকালে প্রশ্নোত্তর পর্বকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠান ধারণ চলছিল। অনুষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুযায়ী দর্শকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জহির পাটওয়ারীকে বিএনপি সমর্থক একজন প্রশ্ন করেন। এ সময় উপস্থিত কয়েকজন সমর্থক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এক পর্যায়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারীকে উদ্দেশ করে জুতা প্রদর্শন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই দলের মোট আটজন আহত হন। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানার পুলিশ জানায়, বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।