বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী জান্নাতারা রুমী

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ | ০২:০৯

ছবি: কোলাজ,

রাজধানীর হাজারীবাগ

এলাকায় একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাতারা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার একটি ছাত্রী হোস্টেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ জিগাতলা নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এনসিপির ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

মৃত্যুর আগে ফেসবুকে হাদিকে নিয়ে স্ট্যাটাস

রুমীর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন—

ইয়া আল আল্লাহ, হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।

এই স্ট্যাটাসটি তার মৃত্যুর কিছু সময় আগেই দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

একদিন আগের পোস্টেও ইঙ্গিত?

এছাড়াও মৃত্যুর একদিন আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করে রুমী লেখেন—

একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না… কারণ আমি ভোরে উঠি না!”

এই লেখাটি মৃত্যুর পর নতুন করে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ কী বলছে

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।