বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

ইসির কাছে নিরাপত্তা চাইলেন এমপি প্রার্থী সিগমা ও ফুয়াদ

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৩:৫১ পিএম

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দুই সংসদ সদস্য প্রার্থী। তারা হলেন—কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের দলীয় প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন।

সিইসিসহ কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ সিগমার

কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার-এর সঙ্গে সাক্ষাৎ করে তার আবেদনপত্র জমা দেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনী এলাকায় তার ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং এ কার্যক্রমে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এ প্রেক্ষাপটে তিনি নিজের ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ফুয়াদের অভিযোগ—পুলিশ সহযোগিতা করছে না

অন্যদিকে, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ-এর সঙ্গে সাক্ষাৎ করে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেন।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ফুয়াদের অভিযোগ হচ্ছে—পুলিশ তার নিরাপত্তায় প্রয়োজনীয় সহযোগিতা করছে না। নির্বাচন কমিশন সার্বিকভাবে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, সব প্রার্থী বিজয়ী হতে পারবেন না; জনগণ যাকে বেশি ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন। এ সময় তিনি সব প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান