বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

দিনে ঢাকায় গুলিবিদ্ধ, রাতে হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় তার পারিবারিক বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

গভীর রাতে সন্দেহজনক লোকের উপস্থিতি

ওসমান হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া জানান, ভোররাতে ফজরের নামাজে যাওয়ার সময় তিনি হাদির বাড়ির পেছনের দিকে দুজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি দাঁড়াতে বললে ওই দুই ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

সকালে ভাঙা আলমারি, উধাও টাকা

শনিবার সকালে বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার জানান, তিনি বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো কিছু টাকা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানান।

খবর পেয়ে ফাতেমা বেগম বাড়িতে এসে ভেতরে ঢুকে দেখতে পান, ঘরের আলমারি ভাঙা। আলমারিতে রাখা নগদ অর্থ চোরেরা নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন।

জানালা ভেঙে ঘরে প্রবেশ

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, “পরিবারের কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল ভেঙে চোরেরা ঘরের ভেতরে ঢুকে পড়ে। কী পরিমাণ টাকা বা মালামাল চুরি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।”

পুলিশের তদন্ত শুরু

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য

এর আগে শুক্রবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দিনের আলোয় রাজধানীতে গুলিবর্ষণ এবং একই রাতে গ্রামের বাড়িতে চুরির ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পেছনে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।