বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভ’য়াব’হ আ’গু’ন, ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে মোট ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটি বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে বড় পরিসরের হওয়ায় এবং নিচে বেজমেন্ট থাকায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। বেজমেন্ট এলাকায় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়, যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বিকাল সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ভবনের ভেতরে জমে থাকা ধোঁয়া ও পানি অপসারণের জন্য ডাম্পিং কার্যক্রম চলছে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এলাকাটি ঘিরে রাখেন এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সহযোগিতা করেন, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে চালানো যায়।

প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।