বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স, শুরু হচ্ছে ‘ স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

 

 

প্রসিলেট চ্যানেল ডেস্ক : ১৩ ডিসেম্বর ২০২৫

সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ ফেইজ-টু শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আবেদন করলে তাদের অস্ত্রের লাইসেন্স প্রদান করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সন্ত্রাসীদের দমনে এবং লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে আমরা দেখছি। নির্বাচনকে বানচাল করার যেকোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোরভাবে দমন করবে।”

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন,
সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
যেসব প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা যদি অস্ত্রের লাইসেন্স চান, তবে তা প্রদান করা হবে। পাশাপাশি যেসব প্রার্থীর বৈধ অস্ত্র পূর্বে সরকারের কাছে জমা রয়েছে, সেগুলো ফেরত দেওয়া হবে।”

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং এ বিষয়ে সরকার বদ্ধপরিকর।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যৌথ বাহিনীর চলমান অভিযান আরও বেগবান করা হবে। “ডেভিল বা দুর্বৃত্তদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে,”—বলেন তিনি।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা এবং ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সংঘর্ষের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে। অভিযানে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বহুজনকে আটক করা হয়েছে।