বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার,

দুই হাজার টাকা চুরি ধরা পড়ায়, মা–মেয়েকে হ.ত্যা, বলছে পুলিশ

রিপোর্ট ঢাকা প্রতিনিধ কামরুল ইসলাম

 

রিপোর্ট  ঢাকা প্রতিনিধি : (কামরুল ইসলাম) ১১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি চরকানা গ্রাম থেকে আয়শা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মা ও মেয়ে হত্যা ঘটনা এবং অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতারের বিস্তারিত তুলে ধরেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, মোহাম্মদপুরের ওই বাসায় কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনেই দুই হাজার টাকা চুরি করা নিয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজের সঙ্গে আয়েশার বাকবিতণ্ডা হয়। সেদিন আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান গৃহকর্ত্রী।

“চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। এদিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ওই চাকু দিয়ে গৃহকর্ত্রী লায়লা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আয়েশা। এসময় মাকে বাঁচাতে আসলে মেয়ে নাফিসাকেও ছুরিকাঘাত করা হয়,” বলেন মি. ইসলাম।

অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতারের জন্য প্রথমে সাভারের হেমায়েতপুরে তার মায়ের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে না পেয়ে পরে বরিশালের পটুয়াখালি ও ঝালকাঠিতে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় আয়েশার রুম থেকে চুরি করা একটি ল্যাপটপও উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুরের ডাবল মার্ডার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে আয়েশা। এছাড়া গৃহকর্মী সেজে চুরি করার অভ্যাস তার অতীতেও ছিল বলে দাবি পুলিশের।