বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদ, উদ্ধার অভিযান চলছে প্রায় একদিন ধরে

রিপোর্টার রাকিবুল ইসলাম সিলেট চ্যানেল প্রতিনিধি

 

রিপোর্ট রাকিবুল ইসলাম, রাজশাহী, ১১ ডিসেম্বর ২০২৫,

তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদ; প্রায় একদিনেও উদ্ধার সম্ভব নয়

রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার দুপুর সোয়া ১টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান–খড়ের মাঠে খেলতে গিয়ে মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি গভীর গর্তে পড়ে যায় সে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সরু ও গভীর গর্তের কারণে সাধারণ পদ্ধতিতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় এক্সকাভেটর দিয়ে মাটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু পুরো তানোর উপজেলায় কোনো উচ্চক্ষমতাসম্পন্ন এক্সকাভেটর না পাওয়ায় উদ্ধার কাজে বিলম্ব ঘটে। পরে রাত ৮টার দিকে পাশের মোহনপুর উপজেলা থেকে দুটি ছোট এক্সকাভেটর এনে মাটি খনন শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের মতে, শুরুতেই বড় এক্সকাভেটর পাওয়া গেলে উদ্ধার অভিযান আরও দ্রুত এগোত।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, “প্রথমে তানোরে কোথাও এক্সকাভেটর পাওয়া যায়নি। পরে মোহনপুর থেকে দুটি ছোট মেশিন আনি। রাত পৌনে ২টার দিকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন এক্সকাভেটর আসে, এখন দ্রুত গতিতে কাজ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ করতে পারব।”

এদিকে সকাল নয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীও উদ্ধার প্রচেষ্টায় সহযোগিতা করছে। শিশুটিকে উদ্ধারের পর জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও চিকিৎসক প্রস্তুত রাখা হয়েছে।