বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার,

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন

রিপোর্টার সামসুল ইসলাম সিলেটি চ্যানেল প্রতিনিধ

 

ঢাকা প্রতিনিধি সামসুল ইসলাম

ডেস্ক রিপোর্ট সিলেটি চ্যানেল| ১০ ডিসেম্বর ২০২৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসির নেতৃত্বাধীন প্রতিনিধি দলে চারজন নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। নির্বাচন কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক প্রস্তুতি এবং নীতিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, বৈঠকে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবসহ নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার আগেই রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠককে নিয়মিত ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশনের প্রস্তুতি ও অবস্থান তুলে ধরা হয়।