বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার,

জাকার্তায় সাততলা ভবনে ভ’য়া’বহ অ’গ্নি’কাণ্ড, নি’হত অ’ন্তত ২০

রিপোর্ট এমডি আরিফুল ইসলাম সিলেটি চ্যানেল প্রতিনিধি

 

আন্তর্জাতিক ডেস্ক | সিলেটি চ্যানেল
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেন্ট্রাল জাকার্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ ও দমকল বিভাগ।

প্রতক্ষ্যদর্শী ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ভবনটির প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে থাকা কয়েকজন কর্মচারী দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস ছুটির প্রস্তুতি নিচ্ছিলেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের জানান, দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার অভিযান শেষ হতে বেশ সময় লাগে। তিনি জানান, “মঙ্গলবার বিকেল পর্যন্ত ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ভবনের বিভিন্ন অংশে এখনও অনুসন্ধান চালানো হচ্ছে।”

নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অথবা আগুনে আটকা পড়ে প্রাণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনের ভেতর থেকে মরদেহ বের করে আনতে বিশেষ ব্যাগ ব্যবহার করতে দেখা যায় উদ্ধারকর্মীদের। এছাড়া পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে কয়েকজন কর্মীকে ভবনের উঁচু তলা থেকে নামিয়ে আনা হয়।

প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস ছিল। ভবনটি ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খনি ও কৃষি খাতে বিমান জরিপ সেবা দিয়ে থাকে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা যান্ত্রিক গোলযোগকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জাকার্তা প্রশাসন।