বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

খালেদা জিয়ার সুস্থতার জন্য রাষ্ট্রপতির দোয়া মাহফিল,,

এম ডি রহিম সিলেটি চ্যানেল

এম ডি রহিম রিপোর্টার
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৬ পি এম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তার সঙ্গে সচিববৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বেসামরিক ও সামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন। এছাড়া দেশের শান্তি ও কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।

একই সঙ্গে কাতার আমিরের বিশেষ ব্যবস্থায় জার্মানি থেকে শনিবার (০৬ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকাস্থ কাতার দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে যাত্রার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোর কারণে যাত্রা স্থগিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। শারীরিক অবস্থার অনুমতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়া ইনশাল্লাহ রোববার (০৭ ডিসেম্বর) লন্ডনে যাত্রা করবেন।

অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার সকাল ঢাকায় পৌঁছান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং পরে ধানমন্ডির পৈতৃক বাসভবনে পৌঁছান। লন্ডনে খালেদা জিয়াকে গ্রহণ করবেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছবি সংগৃহীত