বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার,

এভারকেয়ার হাসপাতালে পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ করবে সেনা ও বিমান বাহিনী,

সিলেটি চ্যানেল প্রতিনিধি

সিলেটি চ্যানেল ডেস্ক  ০৩ ডিসেম্বর ২০২৫

বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশপাশের এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠা–নামার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়—নিরাপত্তাজনিত প্রয়োজন বিবেচনায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ করবে।
এই কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যেন কোনো ধরনের ভুল তথ্য, গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে—সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে

এসএসএফ–এর নির্দেশনা অনুযায়ী পুরো কার্যক্রমটি স্বাভাবিক নিরাপত্তা প্রটোকলের আওতায় হবে। হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিং সম্পূর্ণরূপে নিয়মিত নিরাপত্তা প্রস্তুতির অংশ, যার সঙ্গে কোনো বিশেষ ঘটনা বা জরুরি পরিস্থিতির সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে।

খালেদা জিয়ার চলমান চিকিৎসা

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিন বাহিনীর প্রধানদের এই সফরকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ভুল ব্যাখ্যা দেখা যায়। এজন্যই বৃহস্পতিবারের হেলিকপ্টার অবতরণ কার্যক্রম নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছে সরকার।

 

ছবি সংগৃহীত।