
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা পার্টি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহসাধারণ সম্পাদক মো. আলী হোসাইন মিতুল ও আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন রাফি, সহসাংগঠনিক সম্পাদক মো. রুমেন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক সায়েম আহমদ, সহপ্রশিক্ষণ সম্পাদক আলী হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাফিউল ইসলাম এবং সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শাহী উদ্দিন।
কাউন্সিলে মো. বদরুল ইসলামকে সভাপতি, আহমেদ জিসান জোসেফকে সাধারণ সম্পাদক এবং রিয়াদ বখসকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি মো. মাছুম হাজারী ও নাহিদুল ইসলাম; সহসাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান পারভেজ ও রোমান আহমদ; সহসাংগঠনিক সম্পাদক রবিন রুসেল, শাহেদুল ইসলাম রেদওয়ান, কাউছার আহমদ ও আজিজুর রহমান।
প্রচার সম্পাদক ইফতেখার আহমদ সনি; সহপ্রচার সম্পাদক আবু বকর, ইয়াকুব খান, ওয়াহিদুর রহমান ও অপু আহমদ তারেক; অর্থ সম্পাদক শাকিল আহমদ; অফিস সম্পাদক জুবায়ের আহমদ; সহঅফিস সম্পাদক মিনহাজ আহমদ, ইমাম উদ্দিন, মহসিন আহমদ ও মিলাদ আহমদ।
প্রশিক্ষণ সম্পাদক কামরুল হাসান; সহপ্রশিক্ষণ সম্পাদক রেজাউর রহমান শিপু, মাহফুজুর রহমান রাকিব ও রাসেল আহমদ; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তারেক আহমদ; সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুন্না আহমদ, হাবিবুর রহমান, লিছান আহমদ, হাসান আল মামুন, আব্দুল কাদির, কামরুল ইসলাম, জুয়েল আহমদ, মোজাম্মিল হোসেন ও কামরুল ইসলাম।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম আহমদ; সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহিদ হাসান, লুবন আহমদ, কয়েছ আহমদ, মুহিবুর রহমান, রাজু আহমদ, শফিকুল ইসলাম, রুহুল আমীন, তোফায়েল ইসলাম, হেলাল আহমদ ও লোকমান আহমদ।
সদস্য হিসেবে রয়েছেন—সোহাগ আহমদ, শিহাব আহমদ, জিহাদ আহমদ, শাফি আহমদ, ইসমাইল ইসলাম মাছুম, সাকিল আহমদ, ইফরান আহমদ, জাকির খান, সৈয়দ সানি, তাহের আহমদ, আবিদ আহমদ, আমির হামজা, বিলাল হোসেন সাকের, জুয়েল আহমদ, রবিউল ইসলাম, পাবেল হোসেন, রাহেল আহমদ, গোলজার হোসেন, মুহিবুর রহমান, সুহেল আহমদ, সাইদুল ইসলাম, শিবলু আহমদ, জুবায়ের আহমদ, শিতার আহমদ, জাকার আহমদ ও আবু তাহের ইফতি।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নির্ধারিত সেশনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানান।
সিলেটি চ্যানেল ডেস্ক