শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

সুনামগঞ্জে বিজিবির অভিযানে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার,

সিলেটি চ্যানেল ২৪

 

সুনামগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৪:২৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে এসব ডেটোনেটর উদ্ধার করে। বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত এসব ইলেকট্রিক ডেটোনেটর উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারযোগ্য। ধারণা করা হচ্ছে, দেশের স্থিতিশীল পরিবেশ বিনষ্ট এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে এসব বিস্ফোরক দ্রব্য দেশে আনার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি, টহল ও সতর্ক অবস্থান জোরদার করার কারণেই এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।