শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী

সুনামগঞ্জ প্রতিনিধি

 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।

শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় একই গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ, ওই ঘরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়ে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির চাচা জানান, ঘটনার পর শিশুটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং সে আতঙ্কিত অবস্থায় ছিল। রাতে তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদ বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটি চ্যানেল ডেস্ক