রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটে হাসপাতাল থেকে চুরির অভিযোগে আটক ২ নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড,

সিলেটি ডেস্ক

 

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে চুরির অভিযোগে দুই নারীকে আটক করে জনতা। পরে তাদের কোতোয়ালী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে হাসপাতালের ভেতরে চুরির অভিযোগে দুই নারীকে স্থানীয় লোকজন আটক করেন। পরে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আটক দুই নারী হলেন, মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) এবং শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির জানান, চুরির অভিযোগে আটক দুই নারীকে আইনানুগ প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।