শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

বিয়ানীবাজারে জুমার নামাজের সময় পিতার দায়ের কোপে কিশোরী কন্যা নিহত

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় পিতার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ চলাকালে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়কা আক্তার রিয়া তার নানাবাড়িতে অবস্থান করছিলেন। জুমার নামাজের সময় তিনি পুকুরে গোসল করতে গেলে তার বাবা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত রিয়া তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের বাসিন্দা মশাহিদ আলীর নাতনী। তার পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে।

ঘটনার পর এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পিতাকে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত তথ্য জানানো হবে।