বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

ধর্ষণ মামলায় ধাওয়া করে হিরো আলমকে গ্রেপ্তার

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় ধর্ষণ ও নির্যাতনের এক মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর Hero Alom (আশরাফুল আলম) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ছবি সংগৃহীত

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গত ১০ ফেব্রুয়ারি আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি নিজ এলাকায় অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।

পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে আদালতে হাজির করা হয়েছে।

মামলার পটভূমি
গত বছরের ৬ মে বগুড়ার আদালতে এক নারী হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই গত ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগের সত্যতা না পাওয়ায় অপর পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি ও চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে এক মৌলভির মাধ্যমে কবুল পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এছাড়া, ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। রাজি না হওয়ায় মারধরের অভিযোগও রয়েছে।

পরে তাকে বগুড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হলে গর্ভপাত ঘটে। এরপর তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সিনেমা নির্মাণের কথা বলে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেওয়া হয়েছিল।এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।