বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

বিয়েতে দাওয়াত না দেয়ায় চাচাতো ভাই খু’ন,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশের তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জীবন হারালেন আনজুর মিয়া (৫০)।

শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নিহত আনজুর মিয়া ধল আশ্রম গ্রামের ছাত উল্ল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে নিজেকে না ডাকায় আনজুর মিয়া ও তার চাচাতো ভাই আনহার মিয়ার মধ্যে বাক্যবিতণ্ডা শুরু হয়।

কথার কাটাকাটির ধারা তীব্র আকার ধারণ করলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিলে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাস্থল থেকে খবর পেয়ে দিরাই থানা পুলিশ দিরাই সরকারি হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানান,

এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, এই হত্যাকাণ্ডে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা এলাকায় কখনো ঘটে নি এবং তারা আশা করছেন, পুলিশ দ্রুত অপরাধীর গ্রেপ্তার নিশ্চিত করবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।