বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

সিলেট-৪ আসনে লক্ষাধিক ভোটে জয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চয়ানেল ডেস্ক: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫১

সিলেট-৪ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আংশিক) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ১৭২টি কেন্দ্রের গণনা শেষে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।

এ হিসাবে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৪৩। ফলে এ আসনে বিএনপি প্রার্থী বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর থেকে গণনা কার্যক্রম শুরু হয়। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে ফলাফলের চিত্র।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন,

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ আসনের মানুষ আমাকে যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আল্লাহ যেন আমাকে তাদের বিশ্বাস ধরে রাখার তাওফিক দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-৪ আসনে এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ফলাফলে বড় ব্যবধান তৈরি হওয়ায় স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।