সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সিলেটের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক অনুযায়ী সিলেটের ছয়টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের বিস্তারিত নিচে তুলে ধরা হলো

ছবি সংগৃহীত

সিলেট-১ আসন
জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান — দাঁড়িপাল্লা
বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির — ধানের শীষ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন — কাস্তে
বাসদের প্রণব জ্যোতি পাল — মই
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া — আপেল
গণ অধিকার পরিষদের আকমল হোসেন — ট্রাক
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান — হাতপাখা
বাসদ (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস — কাঁচি
সিলেট-২ আসন
বিএনপির তাহসিনা রুশদী লুনা — ধানের শীষ
গণফোরামের মুজিবুল হক — উদীয়মান সূর্য
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন — হাতপাখা
খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী — দেওয়াল ঘড়ি
জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী — লাঙ্গল
সিলেট-৩ আসন
বিএনপির আব্দুল মালিক — ধানের শীষ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আনওয়ারুল হক — হাতপাখা
জাতীয় পার্টির আতিকুর রহমান — লাঙ্গল
স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা — ফুটবল
খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু — রিকশা
স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর — কম্পিউটার
সিলেট-৪ আসন
বিএনপির আরিফুল হক চৌধুরী — ধানের শীষ
জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন — দাঁড়িপাল্লা
জাতীয় পার্টির মুজিবুর রহমান — লাঙ্গল
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ  হাতপাখা
গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম — ট্রাক
সিলেট-৫ আসন
বিএনপি জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক — খেজুর গাছ
বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশীদ — ফুটবল
খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান — দেওয়াল ঘড়ি

বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন — হারিকেন
সিলেট-৬ আসন
বিএনপির এমরান আহমদ চৌধুরী — ধানের শীষ
গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান — ট্রাক
জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর — লাঙ্গল
জামায়াতে ইসলামীর সেলিম উদ্দিন — দাঁড়িপাল্লা

প্রতীক বরাদ্দের মাধ্যমে সিলেটের ছয়টি আসনেই নির্বাচনী মাঠ এখন জমে উঠেছে। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। আসন্ন দিনে সিলেটজুড়ে প্রচারণার তীব্রতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।