বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

শ্রীমঙ্গলে থার্মাল অয়েল হিটার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিল্পকারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা যায়, থার্মাল অয়েল হিটার মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে হঠাৎ ব্যাকফায়ার হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই কারখানার সহকারী ম্যানেজার মো. আসাদুল ইসলাম (৪২) গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত আসাদুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলায়।

এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। তারা হলেন বয়লার হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আব্দুল বাশার চেস্তি (বগুড়া) এবং গোলাম রব্বানী (ঢাকা)। আহত গোলাম রব্বানী কারখানায় সার্ভিস প্রদানের কাজে এসেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেসিডেন্ট ম্যানেজার শাকিল আহমেদ বলেন,

থার্মাল অয়েল হিটার মেশিনের রক্ষণাবেক্ষণের সময় হঠাৎ ব্যাকফায়ারের কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে আমাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। ঘটনার কারণ তদন্তে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।”
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম জানান,
“কারখানায় মেশিন বিস্ফোরণে একজন নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”