বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত: উত্তেজনার পর ছু’রিকা’ঘাতে মৃ’ত্যু

রিপোর্ট জাহিদুল ইসলাম,

 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের দ্বন্দ্বে যুবক নি’হত,

চট্টগ্রাম প্রতিনিধি : জাহিদুল ইসলাম রিপোর্ট, 
১১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গভীর রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

দোয়া মাহফিল শেষে উত্তেজনা—তারপর সংঘর্ষ

স্থানীয়দের ভাষ্যে জানা যায়, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজীর অনুসারী দুই পক্ষের মধ্যে আগে থেকে থাকা উত্তেজনা আবারও চরমে ওঠে।

একপর্যায়ে পুরাতন সড়ক ও মসজিদ গলি এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষে একদল ছুরি ব্যবহার করলে গাজী তাহমিদ খান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‘ব্যক্তিগত বিরোধের জের’—বলছেন স্থানীয় বিএনপি নেতা

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী বলেন,
“তাহমিদ সাম্প্রতিক সময়ে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিল। তবে বুধবার রাতের ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে মনে হচ্ছে। ব্যক্তিগত রেষারেষির জের ধরেই এই সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে।”

পুলিশ বলছে—দলীয় নেতাকর্মীদের মধ্যেই উত্তেজনা

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান,
“রাতের দিকে বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাই। কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে গাজী তাহমিদ খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত—তা শনাক্ত করতে পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান চালাচ্ছে। যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত চলছে

পুলিশ বলেছে, সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ, কয়জন অংশ নেন এবং হত্যার পেছনে ব্যক্তিগত নাকি রাজনৈতিক অভিপ্রায়—সবই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সম্ভাব্য স্থানগুলোতে অভিযানও চলছে।