বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

সিলেটে সাদা পোশাকে অভিযানকালে সিআইডি কর্মকর্তা ছু’রি’কা’হত,

রিপোর্ট মোঃ রুবেল সিলেট প্রতিনিধ

 

ডেস্ক রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৫

সিলেট নগরীতে সাদা পোশাকে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক কর্মকর্তা। সোমবার দিবাগত (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের সাগরদিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কর্মকর্তা হলেন সিআইডি সিলেটের উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার (এসপি) সুজ্ঞান চাকমা জানান, রাতের দিকে সাগরদিঘিরপাড় এলাকায় একটি সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে সাদা পোশাকে অভিযান পরিচালনা করছিল সিআইডির একটি দল। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে এসআই খুরশেদ আলম আসামিকে ধরতে এগিয়ে গেলে ওই আসামি তার বুকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে এসআই খুরশেদ আলমের বুকের একটি গুরুত্বপূর্ণ শিরা কেটে যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।

ঘটনার পরপরই অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাতেই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ছুরিকাঘাতে জড়িত ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পরবর্তীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানিয়েছে সিআইডি কর্তৃপক্ষ।