রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪ বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক মৌলভীবাজার চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ‘ডন’ বিমানবন্দর থেকে গ্রেপ্তার

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও খলঅভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ‘ডন’কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৯ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপারিনটেনডেন্ট মো. কামরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বা আটক এড়াতে ডন গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তার পরিচয় শনাক্ত হওয়ার পরপরই তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়।

সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের নিজ বাসা থেকে মাত্র ২৫ বছর বয়সে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ম/রদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও সালমান শাহর পরিবার দীর্ঘদিন ধরে এটিকে পরিকল্পিত হ/ত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

দীর্ঘ সময় ধরে চলা এই মামলায় রূপালী পর্দায় সালমান শাহর সঙ্গে একাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকেও আসামি করা হয়।

এদিকে দীর্ঘদিন ধরে আলোচিত ও ঝুলে থাকা এই মামলার অন্যতম আসামি ডন গ্রেপ্তার হওয়ায় মামলাটিতে নতুন কোনো তথ্য বা অগ্রগতি সামনে আসে কি না, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।