শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

রাজনগরে চা-বাগানের গাছ থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

সিলেটি চ্যানেল ডেস্ক

 

রাজনগরে চা-বাগানের গাছ থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি চা-বাগান থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজনের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকায় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

বাগান পাহাদারের নজরে আসে মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাথিউড়া চা-বাগানের ২০ নম্বর সেকশনে দায়িত্ব পালনকালে বাগান পাহাদার স্বপন রাজভর গাছের সঙ্গে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বাগান কর্তৃপক্ষকে জানান। পরে খবর দেওয়া হয় রাজনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ে ঘিরে পারিবারিক বিরোধের তথ্য

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন। তবে দুজনেরই আগে সংসার ও সন্তান ছিল বলে জানা গেছে।

নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পারিবারিক জীবনে বিরোধ ও অশান্তির সৃষ্টি হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এরই মধ্যে তারা মাথিউড়া চা-বাগানের ওই এলাকায় যান। পরে সেখানে তাদের মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা পুলিশের

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক বিরোধের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি: এম ডি রহিম