শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

প্রকাশিত: ২ আগস্ট ২০২৬
শ্রীমঙ্গল প্রতিনিধি

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা মামলা প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।

রোববার (২ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের নির্বাচন না হওয়ায় অনেক চা বাগানে ভারপ্রাপ্তদের দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সমস্যা সমাধানে জটিলতা সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা দায়ের করে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত করছে। তিনি বলেন, মামলার দ্রুত নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন গঠন করে ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।