শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

মৌলভীবাজারে দুই পয়েন্টে এখনও বিপৎসীমার ওপরে মনু নদীর পানি, সতর্ক থাকার আহ্বান

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানির স্তরে ওঠানামা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, মনু নদীর দুটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), মৌলভীবাজারের তথ্য অনুযায়ী, মনু নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৮.২৮ মিটার, যা বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া চাঁদনীঘাট পয়েন্টে পানির স্তর ১১.৯৯ মিটার, যা বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপরে রয়েছে।

অন্যদিকে, ধলাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানির স্তর ১৯.০৫ মিটার, যা বর্তমানে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। পানি ধীরে ধীরে কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরলেও নদীতীরবর্তী এলাকায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানির স্তর ৮.৩৪ মিটার, যা বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচে থাকলেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। জুড়ী নদীর পানির স্তর ১০.১০ মিটার, যা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচে রয়েছে এবং বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে মনু নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে এখনও পানি প্রবেশ করে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছেন।

সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), মৌলভীবাজার।
সর্বশেষ তথ্য: ৯ জুলাই ২০২৬, রাত ৯টা।