বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকদের,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ২০ জুন ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙানো একটি বড় আকারের আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকার ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা নিজেদের অর্থ সংগ্রহ করে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি নদীর পাড়ের একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে রাখা হয়।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে জানতে পারেন সমর্থকরা। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান না পেয়ে শুক্রবার জুমার নামাজের পর ক্লাবের সদস্য টুটুল শিকদার বাদী হয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

টুটুল শিকদার বলেন, “অনেক কষ্ট করে আমরা এই পতাকাটি বানিয়েছিলাম। ক্লাবের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী। কেউ টিফিনের টাকা বাঁচিয়ে, আবার কেউ পরিবারের কাছ থেকে টাকা নিয়ে পতাকা তৈরির জন্য সহযোগিতা করেছিলেন। পতাকাটি হারিয়ে আমরা খুবই মর্মাহত। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ক্লাবের আরেক সদস্য মামুন জানান, হারিয়ে যাওয়া পতাকাটি খুঁজে পেতে তারা ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি বলেন, “যে ব্যক্তি পতাকাটির সন্ধান দিতে পারবেন কিংবা উদ্ধার করতে সহায়তা করবেন, তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই প্রিয় দলের পতাকা হারিয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা।