শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

শ্রীমঙ্গলে আরামবাগ আবাসিক এলাকায় মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটি চ্যানেল ডেস্ক

 

অভিযান চালিয়ে ৫৭ বছর বয়সী এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রকাশিত: ১৮ মে ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আরামবাগ আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), মৌলভীবাজার জেলা কার্যালয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে (১৭ মে ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া নারীর নাম ময়না রবিদাস (৫৭)।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে একটি রেডিং টিম। অভিযানে পরিদর্শক অমর কুমার সেনসহ ডিএনসির একটি দল অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোডে সন্দেহভাজন মাদক কারবারিদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাগর রবিদাস নামের এক ব্যক্তি পালিয়ে যায় এবং ময়না রবিদাস পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে মাদক সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় ডিএনসি। কর্মকর্তারা জানিয়েছেন, এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।