মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শেখ নূর আলম,

এম ডি রহিম সিলেটি চ্যানেল প্রতিনিধি,

 

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা শেখ নূর আলম।

ফাইল ছবি

ফাইল ছবি

স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং কমিউনিটি নেতৃবৃন্দের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

এক বিবৃতিতে শেখ নূর আলম একাটুনা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ইউনিয়নবাসীসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন,

গত দুই বছর ধরে আমাদের ইউনিয়নের উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশ নেওয়ার যে সুযোগ পেয়েছি, তাতে যারা আমাকে সহযোগিতা, সমর্থন ও উৎসাহ দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

বিশেষ করে যারা আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করেছেন,

তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, একাটুনা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন,

আমার লক্ষ্য আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা হবে। বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।

শেখ নূর আলম জানান, ইউনিয়নের অনেক গ্রামে এখনো পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা নেই। এ বিষয়ে তার একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে রাস্তার বাতির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি বেকারত্ব কমানো, তরুণ সমাজকে শিক্ষার পথে এগিয়ে নেওয়া এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

শেষে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং একাটুনা ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।