রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

সিলেট বিভাগের ১৯ আসনের ১৮ টিতেই জয়ের পথে বিএনপি,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬,

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮ টিতে জয়ের পথে রয়েছেন বিএনপির প্রার্থীরা। বেসরকারি তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলনের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে।

রাত ১১ টার সময় পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। তবে প্রার্থীদের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে কোথাও জয়ের অবস্থানে নেই জামায়াতের প্রার্থীরা। একমাত্র সিলেট-৫ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজলিস নেতা মুফতি আবুল হাসানের জয় অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।

বিভাগের প্রার্থীদের অবস্থা সংক্ষেপে:
সিলেট জেলা:
সিলেট-১: খন্দকার খন্দকার মুক্তাদির (বিএনপি)
সিলেট-২: তাহসীনা রুশদীর লুনা (বিএনপি)
সিলেট-৩: এম এ মালেক (বিএনপি)
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী (বিএনপি)
সিলেট-৫: আবুল হাসান (মজলিস)
সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী (বিএনপি)

সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল (বিএনপি)
সুনামগঞ্জ-২: নাসির উদ্দীন চৌধুরী (বিএনপি)
সুনামগঞ্জ-৩: কয়সর আহমেদ (বিএনপি)
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম নুরুল (বিএনপি)
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন মিলন (বিএনপি)

মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার-১: নাসির উদ্দিন মিঠু (বিএনপি)
মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম শকু (বিএনপি)
মৌলভীবাজার-৩: এম নাসের রহমান (বিএনপি)
মৌলভীবাজার-৪: হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)

হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ-১: ড. রেজা কিবরিয়া (বিএনপি)
হবিগঞ্জ-২: ডা. সাখাওত হাসান জীবন (বিএনপি)
হবিগঞ্জ-৩: জি কে গউছ (বিএনপি)
হবিগঞ্জ-৪: এস এম ফয়সল (বিএনপি)

বেসরকারি ফলাফলের এই চিত্র জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে