সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালালের মাজারে পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা, পাঁচ দফায় মোট ৩ কোটি ১৩ লাখ সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার কামাল আহমদকে, শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, শিশুর মৃত্যু, আহত ৩ সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে নুরু আলম আটক শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড় সিলেটে হাসপাতালের ভেতরে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমেল খাঁর যাবজ্জীবন মৌলভীবাজারে তরুণীসহ অনয় দেবনাথকে আটকের দাবি, মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শ্রীমঙ্গলে পুলিশের অভিযান, ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির চলমান বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিসিবির বর্তমান কমিটিতে ইশতিয়াক সাদেক গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরিচালক পদ ছাড়ার পাশাপাশি ওই দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নিয়েছেন।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বোর্ড সভায়ও ইশতিয়াক সাদেক উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। বিসিবির পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ঠিক একই দিনে টি-২০ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এমন এক সংকটময় সময়ে বিসিবির এক পরিচালকের পদত্যাগ দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাম্প্রতিক সময়ে বোর্ড পরিচালকদের ভূমিকা নিয়ে নানা বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। পরে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়।

এর রেশ কাটতে না কাটতেই আরেক বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগ উঠে আসে। এসব ঘটনার ধারাবাহিকতায় ইশতিয়াক সাদেকের পদত্যাগে বিসিবির অভ্যন্তরীণ অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

ইশতিয়াক সাদেক সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি বিসিবির গেম ডেভলপমেন্ট কার্যক্রমে যুক্ত ছিলেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে বিভিন্ন পরিকল্পনায় কাজ করেছেন বলে জানা যায়।

সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, পরিচালকদের বিরুদ্ধে বিতর্ক ও পদত্যাগ—এই তিনে দেশের ক্রিকেট অঙ্গনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যা বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।