
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ | ১৯:৩০
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির ১১ জন নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
সোমবার (১৯ জানুয়ারি) মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দলীয় মনোনীত মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি সংগৃহীত
অব্যাহতি পাওয়া নেতাদের তালিকা
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আতিকুর রহমান জরিফ
সদস্য: মো. আবুল হোসেন
সদস্য: আব্দুল মছব্বির
শ্রীমঙ্গল পৌর বিএনপি
যুগ্ম আহ্বায়ক: আব্দুল জব্বার আজাদ
সদস্য: সেলিম মিয়া
কমলগঞ্জ উপজেলা বিএনপি
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আনোয়ার হোসেন বাবু
সদস্য: গোলাম কিবরিয়া সফি
সদস্য: পুষ্প কুমার কানু
সদস্য: এডভোকেট আব্দুল আহাদ
সদস্য: মো. শফিকুর রহমান চৌধুরী
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই অব্যাহতির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নেতারা দলের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।
দলীয় সূত্র জানায়,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে বিএনপি কেন্দ্র থেকে মাঠপর্যায়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এর অংশ হিসেবেই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।