শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

মৌলভীবাজার-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাওলানা আমিনুল ইসলাম

বড়লেখা প্রতিনিধি সিলেটি চ্যানেল

 

বড়লেখা প্রতিনিধি: ১৭, ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাওলানা আমিনুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় মাওলানা আমিনুল ইসলাম বলেন, দেশের জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ, ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, মৌলভীবাজার-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, উন্নয়ন ও সুশাসন থেকে বঞ্চিত রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মাওলানা আমিনুল ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার-১ আসনে একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও জনবান্ধব নির্বাচন অনুষ্ঠিত হবে।