রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

২৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ:

রিপোর্ট হেফজুর রহমান, সিলেট চ্যানেল প্রতিনিধি

 

বড়লেখা প্রতিনিধি : হিফজুর রহমান। ১০ ডিসেম্বর ২০২৫

নাজিমের পরিবারের সংবাদ সম্মেলন

ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দিনকে কেন্দ্র করে ভয়াবহ প্রতারণা, অর্থ আত্মসাৎ ও পারিবারিক বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। বুধবার স্থানীয় সাংবাদিকদের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাজিম উদ্দিনের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে নাজিম উদ্দিনের সঙ্গে তানজিলা আক্তার ছামিয়ার বিয়ে হয়। বিয়ের পর ছামিয়ার পরিবার—শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ ও তানিসা জান্নাত ইবা—নাজিমের পরিবারকে জানান, তারা তানজিলাকে যুক্তরাজ্যে পাঠানোর ব্যবস্থা করতে পারবেন; সেখান থেকে ফ্রান্সে নেওয়া সহজ হবে। এ উদ্দেশ্যে তারা মোট ২৭ লাখ টাকা দাবি করেন।

পরিবারের সরল বিশ্বাসে বিভিন্ন সময়ে অর্থ প্রদান করা হয়।

অর্থ প্রদান বিবরণ:

২৮ জানুয়ারি ২০২২: নগদ ৫ লাখ টাকা

০১/০২/২০২২ থেকে ১৪/০২/২০২৪: ফ্রান্স থেকে আমিনা বেগমের ব্যাংক হিসাবে পাঠানো হয় ১৩ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা

২৪ সেপ্টেম্বর ২০২৩: নগদ ৮ লাখ ৫৬ হাজার ২০০ টাকা

এ ছাড়া লন্ডন থেকে ফ্রান্সে নেওয়ার সময় নাজিম উদ্দিন আরও ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেন। সব মিলিয়ে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২৯ লাখ ৫০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ফ্রান্সে পৌঁছে নাজিম উদ্দিন জানতে পারেন—তার স্ত্রী তানজিলা আক্তার ছামিয়া তাকে তালাক না দিয়েই তারেক আহমদ নামের এক ব্যক্তির সঙ্গে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এ সংক্রান্ত কাবিননামা ও ছবি সংবাদ সম্মেলনে প্রদর্শন করা হয়। বিষয়টি জানতে চাইলে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয় এবং তাকে ফ্রান্সে ছয় মাস কারাভোগ করতে হয় বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, বিবাদীরা ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন এবং প্রতারণার মাধ্যমে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করিয়েছেন, যা নাজিম উদ্দিন ও তার পরিবারকে চরম ক্ষতির মুখে ফেলেছে।

আরও অভিযোগ করা হয়, ২৫ আগস্ট ২০২৫ তারিখে টাকা ফেরতের দাবি জানাতে বড়লেখার হাটবন্দ এলাকায় বিবাদীদের বাড়িতে গেলে তারা মারধর ও হুমকির শিকার হন। এ সময় বিবাদীরা সব ধরনের আর্থিক লেনদেন অস্বীকার করেন।

নিরুপায় হয়ে পরিবারটি সম্প্রতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় একটি নালিশি মামলা দায়ের করেছে। পরিবার জানায়, তাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট, দুটি কাবিননামা, পাসপোর্ট, বিমান টিকিট ও দ্বিতীয় বিয়ের ছবি—সহ প্রয়োজনীয় সব প্রমাণ রয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি:

প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তার

ভুক্তভোগী পরিবারকে প্রশাসনিক নিরাপত্তা প্রদান

প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৯ লাখ ৫০ হাজার টাকা দ্রুত উদ্ধার

সংবাদ সম্মেলনে নাজিম উদ্দিনের পরিবার প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ন্যায়বিচারের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।