শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নূর আলম,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক ০১ জানুয়ারি ২০২৬

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ ও প্রবাসের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ নূর আলম।

নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরকে মানবিকতা, শান্তি ও সমৃদ্ধির বার্তা বহনকারী হিসেবে উল্লেখ করেন।

শেখ নূর আলম বলেন, নতুন বছর যেন সবার জীবনে নতুন আশা, নতুন সম্ভাবনা ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।

পুরোনো বছরের সকল দুঃখ–কষ্ট, হতাশা ও ব্যর্থতাকে পেছনে ফেলে ২০২৬ সাল হোক আনন্দ, সুস্বাস্থ্য ও সাফল্যে ভরপুর।

ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সততা, সহমর্মিতা ও নৈতিকতার চর্চা আরও জোরদার হোক—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, দেশ ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের সকল মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক।

মানবকল্যাণমূলক কাজে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

শেষে তিনি নতুন বছরের সূচনায় মহান আল্লাহর কাছে সবার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।